রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

সাতক্ষীরার কালিগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম আটক

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৯৭ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩৬)কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভগবান যশোমন্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ শুক্রবার জুম্মার নামাজ শেষে ফতেপুর শাহাজী পাড়া বাইতুল নূর জামে মসজিদের সামনে এলাকাবাসী মনিরুল ইসলামসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় মুসুল্লিরা গণস্বাক্ষর সংগ্রহ করে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ থানা এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে এলাকাবাসী মনিরুল ইসলামের বাড়ি ঘেরাও করে এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তারা তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিরকে মাদক ও মারামারি আইনে মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর