রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

ফটিকছড়িতে এইচএসসি পরীক্ষায় বঞ্চনার অভিযোগ, ইউএনও’র কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭৩ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দীন:  চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী। সোমবার (৬ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের নিকট তারা এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, চলতি শিক্ষাবর্ষে ৮৩ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুত থাকলেও কর্তৃপক্ষ মাত্র ২০ জনকে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। বাকি ৬৩ জনকে বিভিন্ন অজুহাতে বাদ দেওয়া হয়েছে, যা তাদের শিক্ষাজীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এছাড়া আরও ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বলেও উল্লেখ করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, টেস্ট পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে নম্বর কমিয়ে অনেককে অকৃতকার্য দেখানো হয়েছে। পুনরায় পরীক্ষার সুযোগ চাইলেও তা নাকচ করা হয়। এমনকি ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি জানানো হলেও তা উপেক্ষিত হয়েছে। এ বিষয়ে প্রশ্ন তুললে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ উঠে।
তারা আরও অভিযোগ করেন, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখিয়ে অভিভাবকদের বিভ্রান্ত করা হয়েছে। শিক্ষার্থীদের মতে, একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে তাদের বলির পাঠা বানানো হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক।

শিক্ষার্থীরা সকল যোগ্য শিক্ষার্থীর জন্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানান এবং দ্রুত ন্যায়সঙ্গত সমাধান প্রত্যাশা করেন।

এদিকে, স্মারকলিপি গ্রহণ করে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর