শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের শুভেচ্ছা শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর পরিবেশে আমিরাত জুড়ে ঈদুল ফিতর উদযাপিত সিংড়ায় এতিম শিশুদের ঈদের পোশাক উপহার দিলেন এসএসসি ব্যাচের বন্ধুরা সিংড়ায় দাউদার মাহমুদের ঈদসামগ্রী বিতরণ ঈদ যাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় সাতক্ষীরার কালিগঞ্জে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার চাঁদপুরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল ঢাকা গ্যাজেট এর সাথে বাকৃবি’র জনসংযোগ কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা বার্তা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি প্রত্যাশা করেন, এই ঈদ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরো সুদৃঢ় করবে। ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ প্রত্যাশার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়।

এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

প্রধানমন্ত্রী বলেন, এ আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবো, এটাই হোক আমাদের অঙ্গীকার। পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরো সুদৃঢ় করুক এই প্রত্যাশা করি। আসুন, আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।

তিনি আরো বলেন, আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি- তিনি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন। মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর