বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

ঢাকা গ্যাজেট এর সাথে বাকৃবি’র জনসংযোগ কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯০৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার: Dhaka Gazette (ঢাকা গ্যাজেট) অনলাইন নিউজ পোর্টাল অফিসে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পোর্টালটির সম্পাদক মো: হাজিনুর রহমান শাহিন এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ এর জনসংযোগ ও প্রকাশনা দফতর এর উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু’র সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে গণমাধ্যমের বর্তমান প্রেক্ষাপট, অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মধ্যে তথ্য বিনিময় জোরদার করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা, একাডেমিক কার্যক্রম ও ইতিবাচক উদ্যোগগুলোকে গণমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান সহজতর করা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), টাঙ্গাইল এর জনসংযোগ ও প্রকাশনা দফতর এর উপ-পরিচালক শামসুল আলম শিবলী।

সাক্ষাৎপর্বটি ছিল আন্তরিক ও ফলপ্রসূ, যা আগামীর সমন্বিত উদ্যোগের পথকে আরও সুদৃঢ় করবে ইনশাআল্লাহ।

পরিশেষে তিনি কৃষি বিশ্ববিদ্যালয় এর ভিসির পক্ষ থেকে ঢাকা গ্যাজেট এর কিছু উপহার সামগ্রী প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর