সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে সারা দেশে আগামীকাল শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। গতকাল বৃহস্পতিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ করে শনিবার ঈদ পালনের সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সেখানে আজ শুক্রবার ঈদ পালিত হয়। আগের দিন বৃহস্পতিবার আফগানিস্তান, মালি ও নাইজারে ঈদ উদ্‌যাপিত হয়েছে।

রাজধানীসহ সারা দেশের ঈদগাহ ময়দানগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া থেকে শুরু করে ঢাকার জাতীয় ঈদগাহ–সবখানেই এখন ঈদের জামাতের অপেক্ষা।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাদা বাণীতে তারা দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর