সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন, একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি জানান, জাতীয় ঈদগাহে নারীসহ ৪০ হাজার মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে। ওজুর জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় নামাজ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার বলেছেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরইমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ঈদগাহে ব্যাগ বা অন্যান্য কিছু বহন না করার অনুরোধ করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর