শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

সিংড়ায় এতিম শিশুদের ঈদের পোশাক উপহার দিলেন এসএসসি ব্যাচের বন্ধুরা

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৭৯ ভিজিটর

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় এতিম শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছেন কলম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেলে কলম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ২০ জন এতিম শিশুর হাতে ঈদের উপহারস্বরূপ নতুন পোশাক তুলে দেওয়া হয়। এর আগে শিক্ষার্থীরা এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ২০০১ ব্যাচের শিক্ষার্থী মনিরুল, আশরাফুল, শাহ্ আলম, রবিউল, মাহবুব হাসান, গৌতম, মাসুদ, সুলতান, সবুজ, জহুরুল, লিটন, কুরবানসহ অন্যান্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর