আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে শুক্রবার(২০ মার্চ) উদযাপিত হযেছে ঈদুল ফিতর। দেশটিতে ঈদের জামাত সকাল ৬.৩৭ টা হতে ৬.৪৩টার মধ্যে অনুষ্ঠিত হয়। আবুধাবীতে সকাল ৬. ৪৩ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।আবুধাবীর সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে।
এছাড়া ঈদের নামাজ দুবাইতে সকাল ৬.৪০টায়,শারজাহতে সকাল ৬.৩৯ টায় এবং ফুজাইরাতে সকাল ৬.৩৭টায় অনুষ্ঠিত হয়। বাকী অঞ্চলে সকাল ৬.৩৭ টা হতে ৬.৪০ টায় অনুষ্ঠিত হয়।
বর্তমান পরিস্থিতিতে এবারে কোন ঈদগাহে বা খোলা জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নি। ঈদের নামাজ সমগ্র আমিরাত জুড়ে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসীরা ভোর সকালে ঈদের নামাজে সামিল হতে ছুটে গেছেন নিকটস্হ মসজিদে। ঈদের নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে, দেখা করে, বিভিন্ন মাধ্যমে যোগাযোগের মাধ্যমে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন সবাই প্রবাসীরা।
দেশের ন্যায় প্রবাসে ঈদের আনন্দে কিছুটা ঘাটতি মিললেও আমিরাতে ঈদ উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে ৩/৪দিনের ছুটি হওয়ায় প্রবাসীদের মাঝে বিরাজ করছে উৎসব মূখর পরিবেশ।