বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: অসহায় ও চিকিৎসা বঞ্চিত প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিশ্চিত করতে প্রবাসীদের অংশগ্রহণে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘হায়াত লাইফ কেয়ার’ নামে প্রস্তাবিত এই হাসপাতালটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাশে প্রায় ৫৫ কাঠা জমির ওপর ১0 তলা বিশিষ্ট পর্যায়ক্রমে ২০ তলা ভবনে নির্মিত হবে।

লক্ষ্য হচ্ছে সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে চট্টগ্রাম ও বাংলাদেশের মানুষ যে চিকিৎসা পাই, তার অনুরূপ বিশ্বমানের যন্ত্রপাতি, বিল্ডিং ভবন ও চিকিৎসাসেবার ব্যবস্থা মাধ্যমে প্রফিটেবল ও সাসটেইনেবল বিজনেসে রূপান্তর। চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এবং আন্তর্জাতিক এক্সপার্ট ক্যাপ্টেন শওকত এর নেতৃত্বে হাসপাতাল পরিচালিত হবে। এতে দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও সরাসরি সম্পৃক্ত হচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ১০০ জনের এবং প্রবাস থেকে ৫০ জনের অধিক বিভিন্ন ক্যাটাগরিতে হাসপাতালের শেয়ার নিয়েছেন।

হাসপাতালের শেয়ার কাঠামো সম্পর্কে জানানো হয়, ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ, ১ কোটি, দেড় কোটি ও ২ কোটি টাকার বিভিন্ন ক্যাটাগরির শেয়ার আছে । এছাড়া কেউ যদি এক্সিকিউটিভ কমিটিতে থাকতে আগ্রহী হন, সেক্ষেত্রে ন্যূনতম ৫ কোটি টাকার শেয়ার নিতে হবে এবং ৫ কোটি টাকার পাঁচজন শেয়ার হোল্ডার দিতে হবে ।

গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারী) আরব আমিরাতের আজমান শহরের রামাদা হোটেল হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান হাসপাতালটির ডিএমডি মোঃ আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের আরও সক্রিয়ভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, চিকিৎসা বঞ্চিত ও অসহায় প্রবাসীরা দেশে এসে যদি এই হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে তাদের জন্য অগ্রাধিকারসহ বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে এবং প্রবাসীদের মধ্যে যারা ডাইরেক্টরশীপ শেয়ারহোল্ডার নিবেন তারাও অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পাবেন।

আলোচনা সভায় আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী হাজী এমদাদ হোসাইন,মোহাম্মদ আজিম উদ্দিন, ব্যবসায়ী ফরিদুল আলম,মোহাম্মদ তাওয়াল ইসলাম, তাজ,মোহাম্মদ আলী আজম, মোঃ রহমতুল্লাহ, মোহাম্মদ সালাউদ্দিন সাহেল, মোঃ আকবর, আব্দুর রহমান সূরাই,সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ আজাদ, সাঈদ হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর