রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

নরসিংদীতে জাল নোটের বান্ডিলসহ একজন আটক

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ড এলাকা থেকে জাল নোটের একটি বান্ডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) সকালে জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মোঃ ফয়সাল আহমেদ (২৭)। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার বাসিন্দা এবং পিতা মনির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চৈতন্য বাসস্ট্যান্ড সংলগ্ন মাছ বাজার থেকে মাছ কেনার সময় ফয়সাল আহমেদ এক হাজার টাকার একটি জাল নোট প্রদান করেন। মাছ ব্যবসায়ী আবুল হোসেন নোটটি সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে উপস্থিত সাধারণ জনগণের সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে এক হাজার টাকার নতুন নোটের একটি জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়। বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে শিবপুর মডেল থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জাল নোট চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর