মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) গাজীপুর সিটি করপোরেশনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেশন বিভাগের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুর জেলা সভাপতি ও সাবেক সচিব অধ্যাপক ডা. রুহুল ফুরকান সিদ্দিকী।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ।

গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) গাজীপুর জেলা শাখার সহযোগিতায় আয়োজিত সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে স্থানীয় সরকারের ভূমিকা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, তামাকজনিত রোগ প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি স্বাস্থ্য ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বিভিন্ন স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর