রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

সাংবাদিকের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ গাজীপুর মহিলা দলের নেত্রী দীপা চৌধুরীর

  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বেসরকারি  একটি  টিভির  সাংবাদিকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, ভিডিও ধারণ এবং মানহানিকর পোস্ট করার  অভিযোগ ।করেছেন গাজীপুর মহানগর মহিলা দলের নেত্রী দীপা চৌধুরী।গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ বিএনপি কার্যালয়ে  শনিবার বিকেলে  এক সংবাদ সম্মেলন আয়োজন  করে তিনি তার লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।  দীপা চৌধুরী গাজীপুর মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক ।

দীপা চৌধুরী তার লিখিত বক্তব্যে  জানান, গত ৩ ডিসেম্বর ভাওয়াল রাজবাড়ী মাঠে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গণ দোয়ার অনুষ্ঠান ছিল। মহানগর মহিলা দলের কর্মী-সমর্থকদের নিয়ে হিজাব পরিহিত অবস্থায় মহিলাদের জন্য নির্ধারিত স্থানে তারা আসন গ্রহণ করেন।

এ সময় বেসরকারি টিভির সাংবাদিক পলাশ প্রধান তার ক্যামেরাম্যান রকিসহ মাহফিলে উপস্থিত হন। অভিযোগ অনুযায়ী, পলাশ তার সহকর্মীকে সেখানে উপস্থিত হিজাব ও ঘোমটা দেয়া মহিলাদের ছবি নিতে নিষেধ করে এবং “শুধু সুন্দরী মহিলাদের ছবি নিতে বলেন”।

উপস্থিত অন্য মহিলারা সাংবাদিকের এমন অপেশাদার মন্তব্যের প্রতিবাদ করলে পলাশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। দীপা চৌধুরী উক্ত মহিলাদের সমর্থনে এগিয়ে এসে পলাশের বক্তব্যের প্রতিবাদ জানালে পলাশ নানা রকম অশোভন ও অশালীন কথাবার্তা বলতে থাকেন। অভিযোগ করা হয়, এই প্রতিবাদ চলাকালীন পলাশের ক্যামেরাম্যান গোপনে বক্তব্যের ভিডিও ধারণ করেন এবং পলাশ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার হুমকি দেন।

দীপা চৌধুরী আরও বলেন, পরের দিন (৪ ডিসেম্বর) বিকালে তিনি “গাজীপুর সিটি” নামক একটি ফেসবুক আইডিতে উক্ত ঘটনার সময়ের ধারণ করা ভিডিওসহ তাকে জড়িয়ে নানা রকম আপত্তিকর ও মানহানিকর বক্তব্য সম্বলিত পোস্ট দেখতে পান। এতে তার ও তার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এই ঘটনায় তিনি সদর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

দীপা চৌধুরী অভিযোগ করেন, বিএনপি ও মহিলা দলের সক্রিয় নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে দেয়া এবং বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের গাম্ভীর্য ও মর্যাদা বিনষ্ট করার উদ্দেশ্যে সাংবাদিক পলাশ প্রধান ও তার সহকর্মী রকিব উদ্দেশ্যমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছেন। এতে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন বলেও জানান।

তিনি আরও অভিযোগ করেন, ইতিপূর্বেও এ সাংবাদিকদ্বয় বিএনপির অনুষ্ঠানে এমন ঘটনা ঘটিয়েছিলেন। এতে ধারণা করা যায়, তারা পরিকল্পিতভাবে কোনো মহলের দ্বারা প্ররোচিত হয়ে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সাবেক সভানেত্রী আনোয়ারা বেগম, সাবেক কাউন্সিলর সাদিয়া বেগম, ফেরদৌসি বেগম, রাবেয়া আক্তারসহ মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর