রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

জামায়াত ক্ষমতায় গেলে মাদককে জাদুঘরে রেখে মানুষকে দেখানো হবে, কোথাও মাদক খুঁজে পাওয়া যাবে না — মু. সালাহউদ্দিন আইউবী

  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. সালাহউদ্দিন আইউবী বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মাদককে জাদুঘরে রেখে মানুষকে দেখানো হবে, কোথাও মাদক খুঁজে পাওয়া যাবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলা (আংশিক) শাখা কর্তৃক আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে এ কথা বলেন তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর আব্দুল হাকিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. সালাহউদ্দিন আইউবী, প্রধান আলোচক হিসেবে থাকেন জামায়াতের জেলা আমীর ও গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলা আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ

প্রধান অতিথির বক্তব্যে মু. সালাহউদ্দিন আইউবী জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন- জামায়াত ক্ষমতায় গেলে মাদককে জাদুঘরে রেখে মানুষকে দেখানো হবে, কোথাও মাদক খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, সকলের জন্য নিরাপদ এবং ইনসাফপূর্ণ। সেই বাংলাদেশ গড়ার জন্য গাজীপুর-০৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যমে সহযোগিতা করতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যেভাবে লুটপাট করা হয়েছে, এভাবে লুটপাট করার জন্য ছাত্র, যুবকরা প্রাণ দেয় নাই।

আমরা এই যুবকদের নিয়ে এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে কোন চাঁদাবাজি, সন্ত্রাসী, মামলাবাজি, ডাকাতি, চুরি, ছিনতাই, রাহাজানি থাকবে না। এমন একটি মানবিক, ন্যায় এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরো বলেন, শ্রীপুরের তরুণ ছাত্র সমাজকে নিয়ে স্বাধীনতার পর থেকে সকল রাজনৈতিক দল খেলেছে। তাদেরকে নিয়ে সঠিক কোন পরিকল্পনা করে নাই। আমরা যদি আগামীতে দায়িত্ব পাই, আমাদের তরুণদেরকে আগামীর বাংলাদেশের সুন্দর একটি সঠিক দক্ষ নেতৃত্ব গড়ে তোলার জন্য দক্ষ মানবসম্পদে পরিণত করার জন্য আমরা চেষ্টা করব।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, জেলা শিবিরের সাবেক সভাপতি আফজাল হোসেন খান, মোস্তাফিজুর রহমান খান, জামায়াত নেতা আবুল কালাম আজাদ, জামায়াত নেতা আজহারুল ইসলাম প্রমুখ।

জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিপুল পরিমাণ ছাত্র, যুবকসহ জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর