বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে গৃহবধুকে গলাকেটে হত্যার ঘটনায় দুই টিকটকার গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২৪ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে  গলাকেটে গৃহবধুকে হত্যা ও তার স্বামীকে গুরুতর আহত করার ঘটনায় জড়িত সন্দেহে পাশের কক্ষের ভাড়াটিয়া টিকটকার দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব এর সদস্যরা। রবিবার দুপুরে র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মিডিয়া) রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নন্দু নেপড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আইনুল ইসলাম বুলেট (২২) এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজারিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাজীব (২০)। এদের মধ্যে আইনুল ইসলাম বুলেটকে নরসিংদী জেলার মাধবদী উপজেলার আলগী এলাকা থেকে এবং রাজীবকে বাগেরহাট জেলার কচুয়া কচুয়া উপজেলার দেপাড়াবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও এলাকাবাসি জানান, দ্বিতীয় বিয়ের পর রহিমা খাতুনকে সঙ্গে নিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকার জহিরুল ইসলামের একতা ভিলার ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটের একটি কক্ষ ভাড়া নিয়ে (সাবলেট) থাকতেন ইমরান হোসেন। রহিমা খাতুন সিরাজগঞ্জের শাহাদাতপুর থানার বিনুটিয়া গ্রামের শাহজাহান সরকারের মেয়ে। তার স্বামী  ইমরান হোসেনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আমতৈল গ্রামে। এ দম্পতির সঙ্গে থাকেন রহিমা খাতুনের প্রথম সংসারের মেয়ে শারমিন আক্তার (১৬)। রহিমা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার মেয়ে শারমিন টিকটকসহ স্টুডিও মিউজিকের গান করেন। দুই কক্ষ বিশিষ্ট ওই ফ্লাটের অপর কক্ষে ভাড়া থাকতেন বুলেট ও রাজীব নামের দুই যুবক। তারা শারমিনের সঙ্গে টিকটক করতেন।

শনিবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে রহিমা খাতুনের গলার শ্বাসনালি কেটে হত্যা এবং ইমরানকে হত্যার উদ্দেশ্যে গলা কেটে গুরুতর জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে। তবে ঘটনার পর পাশের কক্ষের ভাড়াটিয়া বুলেট ও রাজীব বাসা থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রহিম (২৮) বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মিডিয়া) রাকিব হাসান জানান, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারে র‌্যাব-১ এর স্পেশালাইজড গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ক্লুলেস এ হত্যা মামলার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। বিভিন্ন সূত্র ও তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাব-১, র‌্যাব- ৬ এবং র‌্যাব-১১ এর সদস্যরা যৌথ আভিযান চালিয়ে মামলার সন্ধিগ্ধ আসামি আইনুল ইসলাম বুলেটকে নরসিংদী জেলার মাধবদী উপজেলার আলগী হতে এবং রাজীবকে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার দেপাড়াবাজার এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

জিএমপির কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, সন্ধিগ্ধ দুই আসামীকে থানায় সোপর্দ করেছে র‌্যাব। ঘটনার সাথে জড়িত কিনা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর