বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে, ট্রাকের চালক ও হেলপার নিহত

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রাম ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ড্রাম ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

নিহতরা হলো, ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মহানগরীর আক্কাস মার্কেট দাক্ষিণখানে এ দুর্ঘটনা ঘটে। পরে নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান।

স্টেশন মাস্টার জানান, মঙ্গলবার রাত ১০ টার পরে ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণ খান আক্কাস মার্কেট এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিং অতিক্রমকালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়৷ এতে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ওই ট্রাকটিতে করে মাটি বহন করা হতো। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছেন৷

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর