বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ ভিজিটর

স্টাফ রিপোর্টার: যারাই আঘাত করুক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নূরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, হত্যার উদ্দেশ্যেই নূরকে আঘাত করা হয়েছে, এটা খুব পরিষ্কার। তিনি আগের চেয়ে অনেক ইমপ্রুভ কিন্তু ক্রিটিকাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলো ইনজুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ‍্যাটাল। তার ব্রেনেও ইনজুরি হয়েছে ব্লিডিং হয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি, সব ঠিকঠাক আছে। এখানে কিছুদিন রেস্ট নেওয়ার পরে বাহিরে ইভ‍্যালুয়েশনের দরকার। তিনি এখনো খেতে পারছেন না। তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে হয়। তার রিকভারি হতে সময় লাগছে। তাকে ইভ‍্যালুয়েশনের জন্য দেশের বাইরে পাঠানো দরকার।

মহাসচিব বলেন, অভ্যুত্থানের পরেও ল ইনফোর্সিং এজেন্সিস যদি আমাদের নেতাদের ওপরে এভাবে আক্রমণ করে তাহলে সাধারণ মানুষকে কী করছে চিন্তা করেন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। অতি দ্রুত চিফ অ্যাডভাইজার যে বিচার বিভাগীয় তদন্ত দিয়েছেন সেটা দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত। আমি সরকারের কাছে বলি, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে তাকে পাঠানো উচিত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর