বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার :ঢাকায় বসবাসরত নোয়াখালী জেলার অধিবাসীদের বৃহত্তম সংগঠন ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং শিল্প উদ্যোক্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।

আগামী ১৩ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। নোয়াখালী জেলা সমিতি আজীবন সদস্য সমন্বয় পরিষদ সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে মোহাম্মদ ফখরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে আহাম্মদ উল্ল্যা এবং সাধারণ সম্পাদক পদে মোঃ সালাহ উদ্দিন তাদের প্যানেল নিয়ে এ নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

মোঃ ফখরুল ইসলাম একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং শিল্পপতি হিসাবে সারাদেশেই পরিচিত।
আইকনিক এই ব্যবসায়ীর রয়েছে নানা সেক্টরে বিচরন। ডেভোলপার, রিয়েল এস্টেট, হাসপাতাল, ইসলামী বীমা, অভিজাত শপিং মলের মালিকানা, শেয়ার মার্কেট, সমাজকল্যাণে রয়েছে তার ব্যাপক অবদান। হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টির মহান কারিগর বিগত চল্লিশ বছরের অভিজ্ঞ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালীর একজন সিনিয়র সিটিজেন ও গ্রামীণ জনগোষ্ঠীর আপনজন। নির্বাচিত হলে ধনী জেলা নামে খ্যাত নোয়াখালী জেলার উন্নয়নে ঢাকা ও নোয়াখালীতে তাঁর দক্ষতা কাজে লাগিয়ে নোয়াখালীকে আরো সমৃদ্ধ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

এ সমিতির কয়েকজন প্রবীণ সদস্য জানান, আমরা নোয়াখালীবাসি এই নির্বাচনে তাঁর বিজয়ে শতভাগ আশাবাদী এবং আল্লাহর নিকট সঠিক ন্যায় ও ইনছাফের উপর দৃঢ় থাকার জন্য দোয়া রইলো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর