বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৩২ ভিজিটর

স্টাফ রিপোর্টার: ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী ৫ দিন এবং গঙ্গা-পদ্মার পানি আগামী ৩ দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে, অপরদিকে ৪র্থ ও ৫ম দিন গঙ্গা-পদ্মার পানি স্তিতিশীল থাকতে পারে। সিলেট বিভাগের সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী ৩ দিন হ্রাস পেতে পারে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে ফেনী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সময়ে হালদা, সাঙ্গু, মাতামুহুরি, রহমতখালি খাল ও নোয়াখালী খালের পানি সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে এবং উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি, তবে আগামী ১ দিন (৩১ আগস্ট সকাল ৯টা থেকে ১ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে ও উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ২ ও ৩ সেপ্টেম্বর দেশের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে উজান ও দেশের অভ্যন্তরের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী ৫ দিন এবং গঙ্গা-পদ্মার পানি আগামী ৩ দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে, অপরদিকে ৪র্থ ও ৫ম দিন গঙ্গা-পদ্মার পানি স্তিতিশীল থাকতে পারে।

সিলেট বিভাগের সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী ৩ দিন হ্রাস পেতে পারে। চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, সেলোনিয়া ও গোমতী নদীর পানি আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকলেও ২ ও ৩ সেপ্টেম্বর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদী বিপদসীমা অতিক্রম করে ফেনী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা সৃষ্টি করতে পারে। রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার ও ধরলার পানি আগামী ১ দিন বাড়লেও পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের আপার-আত্রাই ও আপার করতোয়া নদীর পানি আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে, তবে আত্রাই নদীর পানি প্রথম দিন বাড়লেও পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকবে। বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী দুই দিনে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর