রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরে ঝুট গোডাউন, মুদি দোকান ও বাসা পুড়ে ছাই

  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫৯ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অগ্নিকান্ডে একটি ঝুট গোডাউন, ৮টি মুদি দোকান ও একটি বাসা পুড়ে ছাই হয়ে যায়। এতে গোডাউন, দোকান ও বাসার মালিকদের ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। বুধবার (২৭ আগস্ট) ভোর ৪টার দিকে কোনাবাড়ীর আমবাগ (বউবাজার ট্রাকস্ট্যান্ড) এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ঝুট গোডাউনের মালিক এমদাদুল হক বলেন, আমি হঠাৎ আগুন জ্বলতে দেখি। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

কোনাবাড়ী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ভোর ৪ টার দিকে ঝুট গোডাউন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ২টি এবং চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে। পরে দেড় ঘন্টা চেষ্টা করে ভোর সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুনে ঝুট কাপড়, কার্টুন ও ওয়েস্টেজ, মুদি দোকানের মালামাল এবং বাসার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো জানান, চাচা-ভাতিজা এন্টারপ্রাইজ (ঝুট গোডাউন) থেকে বৈদ্যুতিক শটসর্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। কোনাবাড়ী ও চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর