সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম

গাজীপুরের ২ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হতে চান আফজাল হোসেন কায়সার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৮৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুর ২ সংসদীয় আসন থেকে সংসদ নির্বাচন করতে চান বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার। মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার জানান, তিনি গাজীপুর ২ আসন থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। তিনি বলেন, “আমি জনগণের উন্নয়ন নিয়ে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে চাই। আগামী সংসদ নির্বাচনে আমার দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে গাজীপুর ২ আসন থেকে আমি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করব।”

কায়সার আরও জানান, “গাজীপুরকে একটি আধুনিক, সমৃদ্ধ ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে হলে জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমি শহরের উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে কার্যক্রম চালাতে চাই।”

তিনি তার রাজনৈতিক অতীত স্মরণ করে জানান, উপজেলা চেয়ারম্যান থাকাকালে সর্বদা জনসেবাকে অগ্রাধিকার দিয়েছেন এবং বিএনপির আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে গেছেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের দর্পণ, জনগণের কণ্ঠস্বর। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে, তাই গাজীপুরবাসীর আশা-আকাঙ্ক্ষা তুলে ধরুন।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আক্তারুজ্জামান, যুবদল নেতা মোখলেছুর রহমান, মোহাম্মদ রফিজ উদ্দিন,এ্যাডভোকেট লাবিব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, যারা কায়সারের পরিকল্পনা ও অঙ্গীকারের প্রতি সমর্থন প্রকাশ করেন। কায়সার সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের সহযোগিতা ও উপস্থিতি আমার আগামী দিনের পথচলায় বড় প্রেরণা হবে। গাজীপুরবাসীর আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর