শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪ কালিগঞ্জে শ্বশুর ও বউয়ের বেধড়ক মারধরে হাসপাতালে শয্যাশায়ী জামাতা এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা

গাজীপুরে জাসাসের নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল।

  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলা জাসাস এর নবগঠিত আহবায়ক কমিটি দেওয়ায় কেন্দ্রীয় জাসাস এর আহবায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জনাব জাকির হোসেন রোকন এবং গাজীপুর জেলা জাসাস এর আহবায়ক ও সদস্য সচিবকে ধন্যবাদ জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে সদর উপজেলা জাসাস এর উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের ভবানীপুর বাজার এলাকায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি ভবানীপুর বাজার এলাকা প্রদক্ষিণ করে কুমিল্লা মায়ের দোয়া হোটেলের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ করা হয়।

আলোচনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা জাসাসের দপ্তর সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা জাসাসের ১নং যুগ্ন আহবায়ক জহির রায়হান খলিফা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের আহবায়ক মুকুল মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক (দপ্তরের দ্বায়ীত্বে) সেলিম রানা, যুগ্ন আহবায়ক আল-আমিন শেখ, মামুন ফকির, সদস‍্য সিরাজুল হক, মনির হোসেন প্রধান, ইমরানুল হক বাপ্পী,মাসুদ পারভেজ, মামুন মিয়া প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর