মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ শোবিজ তারকাদের কাউকেই মনোনয়ন দেয়নি বিএনপি নওগাঁয় একই পরিবারের চার সদস্যকে গলাকেটে হত্যা ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে সাবেক ৬০ সেনা গ্রেপ্তার রিয়ালে নিজের ভবিষ্যত নিয়ে চিন্তিত নন আরবেলোয়া ১৪০ কিমি গতিতে নাহিদ রানাকে বল করতে দেখে হতবাক কেলি ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে: ট্রাম্প

রাস্তা উদ্বোধন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক সরফ উদ্দিন চৌধুরী

  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩১ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানি এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্স সংলগ্ন একটি রাস্তা উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। জয়দেবপুর রোড হতে জালাল উদ্দিন সাহেবের বাড়ি পর্যন্ত ৮৪৫ ফুট রাস্তাটি ড্রেন সহ নির্মাণ করা হবে।

রোববার বিকেলে সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজটির ফলক উন্মোচন করেন। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী সুদীপ কুমার বসাক, নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ, প্রকৌশলী লেহাজ উদ্দিন, প্রকৌশলী আবিদা সুলতানা, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু,মহানগর কৃষক দলের আহবায়ক আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারি ক্লাবের সভাপতি জাহাঙ্গীর কবির,বাসন থানার ওসি মো শাহিন, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্মাণ কাজটি বাস্তবায়ন করবেন  তিহাস এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী  মোঃ সুমন পালোয়ান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর