বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৬৫ ভিজিটর

 স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (৪ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাজা চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান হাইকমিশনার কুক।

এই পুরস্কার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি একটি বড় সম্মান।’

ড. ইউনূস আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন। সফরকালে তিনি ব্রিটিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনারের মধ্যে আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে, যার মধ্যে ছিল বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচল সহযোগিতা, অভিবাসন এবং পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ।

তারা অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

ড. ইউনূস হাইকমিশনারকে জানান, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় দফার সংলাপ এই সপ্তাহে শুরু হয়েছে এবং এটি শিগগিরই শেষ হওয়ার কথা।

বাংলাদেশের সামুদ্রিক গবেষণা কার্যক্রম আরো শক্তিশালী করতে তিনি যুক্তরাজ্য থেকে কারিগরি সহায়তা এবং ব্রিটিশ গবেষকদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ব্রিটিশ উপ-হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর