রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং নিয়ে এল বিশেষ অফার

  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৭৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার : কোরবানির ঈদে মাংস সংরক্ষণ থেকে শুরু করে বিশেষ রান্নার প্রস্তুতি সবকিছুই স্বাচ্ছন্দ্যে করতে প্রয়োজন বেশি ক্যাপাসিটির রেফ্রিজারেটর। ঈদের সময়টাকে স্বাচ্ছন্দ্যময় করে তোলার পাশাপাশি ঘরের প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স আপগ্রেডের সুযোগ করে দিতে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ নিয়ে এসেছে ‘এই ঈদে ঘর সাজে স্যামসাং আমেজে’ শীর্ষক দুর্দান্ত এক ক্যাম্পেইন। ইতোমধ্যেই শুরু হয়ে যাওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
সাধারণত, ঈদুল আজহার এই উৎসবমুখর সময়ে ক্রেতারা নতুন রেফ্রিজারেটর কিনেন। আর এক্ষেত্রে, ক্রেতাদের সুবিধা বিবেচনায়, ক্যাম্পেইনের মাধ্যমে স্যামসাং নিয়ে এসেছে ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার সহ সহজ ইএমআই সুবিধাসহ। এ সকল সুবিধায় ক্রেতারা কিনতে পারবেন নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর, টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন—উপভোগ করবেন সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা।
ক্রেতারা স্যামসাং সাইড বাই সাইড রেফ্রিজারেটর আরএস৭২ বি৪ (নেট ক্যাপাসিটি ৬৪৭ লিটার) ক্যাশব্যাক অফারে ১০ হাজার টাকা ছাড়ে কিনতে পারবেন ১,৮৯,৯০০ টাকায়। এবং স্যামসাং ৬৫-ইঞ্চি নিও কিউএলইডি ৪কে স্মার্ট টিভি ক্রয়ে ক্যাশব্যাক হিসেবে থাকছে ১৬৬,০০০ টাকা। যার ফলে ক্রেতারা ৩৯৫,৯০০ টাকা মূল্যের টিভিটি কিনতে পারবেন ২২৯,৯০০ টাকায়।
রেফ্রিজারেটরের উল্লেখযোগ্য অন্যান্য মডেলের মধ্যে রয়েছে আরটি৪৭ ৮এ বিস্পোক এআই রেফ্রিজারেটর (নেট ক্যাপাসিটি ৪৬৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড)। আগের মূল্য ১৬৫,৯০০ টাকার পরিবর্তে রেফ্রিজারেটরটির বর্তমান দাম ১৫৫,৯০০ টাকা। আরটি৩৫ বি১ রেফ্রিজারেটর (নেট ক্যাপাসিটি ৩৪৮ লিটার; মেইড ইন থাইল্যান্ড) এবং আরটি৩৫ ২২ (নেট ক্যাপাসিটি ৩৪৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড) যথাক্রমে ৯৯,৯০০ টাকা (আগের মূল্য ১০২,৯০০ টাকা) এবং ১০৯,৯০০ টাকায় (আগের মূল্য ১১৬,৯০০ টাকা) পাওয়া যাচ্ছে। রেফ্রিজারেটর মডেল আরটি৩১ বি১ (নেট ক্যাপাসিটি ৩০৫ লিটার; মেইড ইন থাইল্যান্ড) পাওয়া যাবে ৮৮,৯০০ টাকায় (পূর্বের মূল্য ৯০,৯০০ টাকা)। সবগুলো রেফ্রিজারেটরেই রয়েছে ডিজিটাল ইনভার্টারে ২০ বছরের ওয়্যারেন্টি।
পাশাপাশি, এ ক্যাম্পেইনের অধীনে আকর্ষণীয় ছাড়ে টিভিও কিনতে পারবেন ক্রেতারা। ৬৫ডিইউ৮০০০ মডেলের টিভিটি কেনা যাবে ১২৬,৯০০ টাকায়, যেখানে ক্যাশব্যাক অফার হিসেবে পাওয়া যাবে ৩৩,০০০ টাকা ছাড়। আবার ৪৩ডিইউ৮০০০ টিভি পাওয়া যাবে ৫৮,৯০০ টাকায়, যেখানে ক্যাশব্যাক হিসেবে পাওয়া যাবে ১১,০০০ টাকা। এছাড়াও, ক্রেতারা টপ লোড ডব্লিউএ১৩সিজি ওয়াশিং মেশিন কিনতে পারবেন ৬১,৯০০ টাকায়, যার আগের দাম ছিল ৬৩,৯০০ টাকা এবং ফ্রন্ট লোড ডব্লিউডব্লিউ৮০এজি ওয়াশিং মেশিন কেনা যাবে ৭২,৯০০ টাকায় (পূর্ব মূল্য ছিল ৭৬,৯০০ টাকা)।
ঈদের এ ক্যাম্পেইন নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ঈদের সময়টা পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও খাবার-দাবারের বিশেষ আয়োজন সব মিলে আমাদের ঘর আরও বেশি আনন্দময় হয়ে ওঠে। ঈদুল আজহার এ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের ঘরকে আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে চাই। আমাদের বিদ্যুৎ-সাশ্রয়ী ও নান্দনিক ডিজাইনের টিভি এবং রেফ্রিজারেটরের মাধ্যমে ক্রেতারা তাদের ঘরকে সাজিয়ে তুলতে পারবেন।”
ক্রেতারা ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র‌্যাংস ইমার্টসহ স্যামসাং অনুমোদিত ডিলার শো-রুমগুলোতে আকর্ষণীয় চমৎকার অফারগুলো উপভোগ করতে পারবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর