বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীকে হত্য করে নিজেই ৯৯৯ এ ফোন করে জানান ঘাতক স্বামী।

  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৯১ ভিজিটর
 গাজীপুর সদর প্রতিনিধি : গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বিকে বাড়ী এলাকায় সাংসারিক বিরোধের জের ধরে রবিবার দিবাগত রাতে (১২ এপ্রিল)  শিমু ইসলাম (৩০) নামে এক নারীকে  চাকু দিয়ে জবাই করে হত্যা করে পাষাণ স্বামী।
হত্যার পর ঘাতক স্বামী মোঃ মাইনুদ্দিন সিকদার (৩৫) নিজেই পুলিশের জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে বিস্তারিত জানালে জয়দেবপুর থানার  এসআই মোঃ জামাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামী মোঃ মাইনুদ্দিন সিকদারকে গ্রেফতার এবং ভিকটিম এর সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে।
হত্যাকান্ডের শিকার শিমু ইসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধানকুড়া গ্রামের মোঃ মহান শেখ এর মেয়ে। ঘাতক মোঃ মাইনুদ্দিনের বাড়ী ভোলার বুরহানউদ্দিন উপজেলার পক্কিয়া গ্রামে। তার পিতার নাম মোঃ নুরুল ইসলাম।
এই দম্পতি গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বিকে বাড়ী এলাকার নুর মোহাম্মদ এর বাড়ীতে ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছে।
গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সাংসারিক বিরোধের জেরে  স্বামী মোঃ মাইনুদ্দিন ধারালো চাকু দিয়ে এ হত্যাকান্ড ঘটায়  বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে জয়দেবপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর