রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪১৮ ভিজিটর

 স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস ভিজিট করেন ও দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে।

বৈঠকে তারা বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় বিশেষ করে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ নিয়ে খোলামেলা আলোচনা করেন। প্রতিনিধি দলটি জানায় সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম বিনিয়োগ ও উন্নয়ন অংশীদার। তারা ভবিষ্যতে বাংলাদেশে আরো অধিক বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর