বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

ভবিষ্যতে ইন্টারনেট বন্ধ করতে পারবে না কোনো সরকার–ফয়েজ আহমদ

  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার : ভবিষ্যতে বাংলাদেশের কোনো সরকার যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে, তার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ স্টার্টআপ কানেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ইন্টারনেটকে বাংলাদেশের নাগরিক অধিকার হিসেবে ঘোষণা করার জন্য কাজ করছি।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এনজিএসও নির্দেশিকায় ইন্টারনেট বন্ধ করার কোনো বিধান নেই। ইন্টারনেট বন্ধের সুযোগ রাখে, এমন বিতর্কিত ধারা সংশোধনের লক্ষ্যে ২০০১ সালের টেলিযোগাযোগ আইন পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে।

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা ও ইন্টারনেটের অবাধ প্রবাহ বজায় রাখা।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, আইসিটি বিভাগ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শীষ হায়দার চৌধুরী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর