রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

চৈত্রের গরমে স্বস্তির বৃষ্টি

  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১০৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত হচ্ছে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তার আগে ঝড়ে ধুলা উড়তে থাকে। এতে গত কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহে কিছুটা হলেও স্বস্তি মিলছে রাজধানীবাসীর।

ঢাকার আকাশে বিকালের দিকে ঘনিয়ে আসা মেঘ বৃষ্টির আভাস দিচ্ছিল। এরপর ঝড়ে ধুলা উড়তে থাকে। সন্ধ্যার দিকে দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে রাজধানীতে।

এদিন সকালে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর