রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর জন্য দোয়া চেয়ে চিঠি, ওএসডি হলেন গাজীপুর সিটি করপোরেশনের সচীব নমিতা দে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৩৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব নমিতা দে। মঙ্গলবার “টক অব দ্যা টাউন” এ পরিনত হয় তার এই চিঠিটি। দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ চিঠিটি ভাইরাল হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তাকে ওএসডি করা হয়।
জানা গেছে, গত ২০ মার্চ তার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মসজিদগুলোতে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। তবে চিঠিটি প্রকাশের পর সমালোচনা শুরু হলে পরে তা সংশোধন করা হয়। এবং শেখ মুজিবুর রহমানের নামটি বাদ দেয়া হয়।
সিটি কর্পোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, “আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ঐদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।”
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) নমিতা দে সাংবাদিকদের জানান, “ভুলবশত গতবারের চিঠি কপি পেষ্ট করতে গিয়ে টাইপিং মিসটেক হয়েছিল। তাড়াহুড়ো করে স্বাক্ষর করেছি। পরে ভুল ধরার পর তা সংশোধন করা হয়। যিনি টাইপ করেছেন সেই প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তারকে শোকজ করা হয়েছে। আপনি কি এর দায় এড়াতে পারেন কিনা -এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না দায় এড়ানোর সুযোগ নেই । চিঠিটি পরে সংশোধন করে দিয়েছি।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নমিতা দে দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত। বিগত সরকারের সময় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি সম্পত্তি কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। পূর্বের আওয়ামী সমর্থিত মেয়রদের সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত ৫ আগস্টের পর তাকে বদলী করা হলেও অদৃশ্য কারনে সে বদলী কার্যকর হয়নি। বরং তাকে আরো গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়ন করা হয়। গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচীব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক চিঠিতে নমিতা দে কে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ে ন্যস্ত করা হয়। কিন্ত তিনি সে পদে যোগ না দিয়ে গাজীপুর সিটি করপোরেশনেরই থেকে যান।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে যদি এমন কিছু হয়ে থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নমিতা দে কে ওএসডি করা হয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচীব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক চিঠিতে নমিতা দে কে জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর