রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ‘From Research Idea to Q1 Journal Publication’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অধিকার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ : জামায়াত আমীর জ্বালানি সংকটে দুর্ভোগের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ কাপাসিয়ায় ৩০০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ নিখোঁজ শিশু বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যেই সংসদে এসআরবি বিল উত্থাপন মধ্যপ্রাচ্যে শ্রমিকের চাহিদা বাড়বে: মন্ত্রী রাষ্ট্রপতির সাথে বিজিএমইএ পরিচালনা পর্ষদের প্রতিনিধিদলের সাক্ষাৎ কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

কাপাসিয়ায় ৩০০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ ভিজিটর

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী প্রায় ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মডিউল কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই, কলমসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে। ছাত্রজীবনকে আরও শাণিত ও সমৃদ্ধ করতে এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে বলেও তারা মত দেন। একই সঙ্গে এমন উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাবলিক রিলেশন সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল আলিম আরিফ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখার সভাপতি তাসনিম আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা শেফাউল হক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব শাহ্ আলম বকসি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতি ইসমাইল পাঠান, জেলা সেক্রেটারি বায়জিদ মাহমুদ, কাপাসিয়া সদর থানা সভাপতি মোদ্দাসির ইসলাম খান, কাপাসিয়া দক্ষিণ সভাপতি হাফেজ মাহাদী হাসান, কাপাসিয়া উত্তর সভাপতি মারুফ এবং কাপাসিয়া পূর্ব সভাপতি সাজিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং দেশ ও সমাজের কল্যাণে শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও নৈতিকতা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর