শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে জনতার হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের পথ উন্মুক্ত, স্বস্তিতে এলাকাবাসী চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন ১৮ বছরে বদলে গেছে ঢাকা ইস্ট, উন্নয়নের গল্প রেখে বিদায় ওয়ার্ল্ড ভিশনের কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন : মোঃ শওকত হোসেন ‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ বলা সেই ডিসি ইকবালকে বরখাস্ত করা হয়েছে কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান দেশের সব বোর্ডের এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ বাউবিতে ‘স্কুল অব ল’ এর উদ্যােগে বিজেএস পরীক্ষা প্রস্তুতির ওয়েবিনার অনুষ্ঠিত ফটিকছড়িতে তারেক রহমানকে ঘিরে জনতার ঢল, বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পর্যটন খাতে জিডিপির অবদান ৭ শতাংশে নিতে চায় সরকার : আফরোজা খানম

চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৪ ভিজিটর

আমিরাত প্রতিনিধি : চট্টগ্রাম নাগরিক ফোরামের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার মনোয়ার হোসেন, মহাসচিব হিসেবে আবু তাহের চৌধুরী এবং যুগ্ম মহাসচিব হিসেবে লেখক ও সংগঠক কামরুল ইসলামকে মনোনীত করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরাম, সংযুক্ত আরব আমিরাত শাখা।

ফোরামের আরব আমিরাত শাখার সভাপতি লেখক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ এক বিবৃতিতে বলেন, সঠিক সময়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত। ফোরামের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনটি আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে তাঁরা আরও বলেন, চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধান, নতুন কালুরঘাট সেতু নির্মাণ, নগরীর উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ চট্টগ্রামবাসীর বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে চট্টগ্রাম নাগরিক ফোরাম অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে।

তাঁরা বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরামের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত ও জনস্বার্থে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে চট্টগ্রামের উন্নয়ন এবং চট্টগ্রামবাসীর অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এটাই তাঁদের প্রত্যাশা।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, মহাসচিব ও যুগ্ম মহাসচিবের সফলতা কামনা করে তাঁদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান চট্টগ্রাম নাগরিক ফোরাম, সংযুক্ত আরব আমিরাত শাখার নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর