সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে সোর্ড ব্লেড এর ডিলার সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আইসিসিসিএডির মধ্যে সমঝোতা পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর চূড়ান্ত অনুমোদন ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠিত সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বিদ্যালয়ের জমি ইজারার ৩ লাখ ৭০ হাজার টাকা গেল কোথায়?

ইস্টার্ন টিউবস লিমিটেড পরিদর্শন ও ২৬৭তম পর্ষদ সভায় অংশ নিলেন বিএসইসি চেয়ারম্যান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি)  চেয়ারম্যান  আব্দুল খালেক  রাজধানীর তেজগাতে অবস্থিত ঐতিহ্যবাহী বৈদ্যুতিক বাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি  ইটিএল প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজম। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সূচনায় বিএসইসি চেয়ারম্যান ইটিএল চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি করপোরেশনের পরিচালকবৃন্দ, সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে ইটিএলের উৎপাদন বিভাগ সরেজমিনে ঘুরে দেখেন এবং কারখানার সামগ্রিক উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
কারখানা পরিদর্শন শেষে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইটিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। চেয়ারম্যান মহোদয় উত্থাপিত বিভিন্ন সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
উপস্থিত সকলের উদ্দেশ্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, “প্রতিষ্ঠানকে নিজের মনে করে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে ইস্টার্ন টিউবসের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানো পুরোপুরি সম্ভব। তিনি ইটিএলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন”
পরবর্তীতে বিএসইসি ও ইটিএল পরিচালনা পর্ষদের  চেয়ারম্যান  আব্দুল খালেক এর সভাপতিত্বে ইটিএলের ২৬৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইটিএলের সার্বিক অগ্রগতি ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে পর্ষদ সদস্যদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর