মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ-ভারত সম্পর্কে চিড় ধরতে পারে : হুমায়ুন কবির মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত চট্টগ্রামের ডিসির বক্তব্য প্রত্যাহারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রায়পুরায় আধিপত্য বিস্তার: বাড়ি ঢুকে গুলি করে হত্যা শহীদদের স্মরণে ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভল্যুশন’ অনুষ্ঠিত হবে রায়পুরায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া গ্রেপ্তার দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল আসছে টঙ্গী ও ঢাকায় বিএসইসি’র  শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করলেন নবনিযুক্ত চেয়ারম্যান  আব্দুল খালেক

হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ-ভারত সম্পর্কে চিড় ধরতে পারে : হুমায়ুন কবির

  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার: পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ খবর নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলাপ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে হাসিনার যে কোনো কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানান।

পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ খবরটিও পররাষ্ট্র উপদেষ্টা এবং হাইকমিশনারের আলোচনায় উঠে আসে।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে জানান, পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম-নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।

তিনি উল্লেখ করেন, এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন।

উভয়পক্ষ নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে এবং পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমেই সব বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর