সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

হাম রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার : হাম রোগীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতায় পেরে ওঠা যাচ্ছে না। সরকার দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে পেরেছে। এরই মধ্যে ৯৮ শতাংশ টিকা কাভারেজ করেছি। তবে টিকার সুফল পেতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে সক্ষমতা বাড়ানো হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্যাভি, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিজেরাই বলেছে, ইতিহাসে এত স্বল্প সময়ে এত বিশাল একটা জনসংখ্যার জন্য এত ত্বরিতগতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। আমাদের ডাক্তাররা অনেক পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, বিগত সরকার একটা ভেন্টিলেটরও রেখে যায়নি। আমাদের হাতে একটা হামের ভ্যাকসিন রেখে যায়নি। শূন্য হাতে যাত্রা করেছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশমতো প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। আগামী মঙ্গলবার আরো ১০ জেলায় ১০টি আইসিইউ ইউনিট খোলা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় ১২টি ভেন্টিলেটর এবং প্রত্যেক জায়গায় একটি করে অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছি। যাতে আরো বেশি সেবা দেওয়া যায়।

তিনি বলেন, বাচ্চাদের আমাদের দেশে বা আন্তর্জাতিকভাবে অ্যাভেইলেবল এমন কোনো ট্রিটমেন্ট নেই, যেটা আমরা করছি না। কিন্তু পুষ্টির অভাব একটা বিরাট কারণ। বাচ্চাদের প্রত্যেক বছর দুবার করে ভিটামিন এ দেওয়ার কথা। ২০২৪ সালে দেওয়া হয়েছে একবার। ২০২৫ সালে কোনো ভিটামিন এ ক্যাম্পেইন হয়নি, আমরা এখন শুরু করেছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুনের ১০ তারিখের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এ ইউনিসেফের কাছ থেকে পাচ্ছি এবং দেশব্যাপী আমরা এটা করে যাব। মায়েদের শরীরে পুষ্টির অভাব, বাচ্চারা পুষ্টি পাচ্ছে না, ব্রেস্টফিডিং কম হচ্ছে। সিজারিয়ান বাচ্চাদের মায়ের শাল দুধ খাওয়ানো হচ্ছে না। বিভিন্ন কারণে বাচ্চারা পুষ্টি নিয়ে গ্রোথ করতে পারছে না। যেটার জন্য হাম বেশি আক্রমণ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর