সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রবীণ রাজনীতিক, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার কনিষ্ঠ পুত্র নওফেল জমির এক ফেসবুক পোস্টে জানান, বাংলাদেশ সময় (১২ জুলাই) ফজরের সময় তিনি ইন্তেকাল করেন।

সাংবাদিক অলিউল্লাহ নোমান ফেসবুকের এক পোস্টে জানান, জমির উদ্দীন সরকারের সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং স্পিকারের দায়িত্বে থাকার সময় বহুবার তিনি খবর পাঠাতেন দেখা করার জন্য। নানা বিষয়ে নিউজ করার পরামর্শ দিতেন। একজন নিরেট দেশপ্রেমিক রাজনীতিক ছিলেন তিনি। ভারতীয় আধিপত্যবাদমুক্ত সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল তার রাজনীতির মূল স্পিরিট। তার ইন্তেকালে দেশ একজন গুণী রাজনীতিবিদকে হারিয়েছে।

দোয়া করি, দেশ ও জাতির খেদমতে তিনি যে দায়িত্ব পালন করেছেন, আল্লাহ যেন তা কবুল করেন। গুনাহসমূহ ক্ষমা করে তাকে যেন আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।

তার শোকসন্তপ্ত পরিবারবর্গকে আল্লাহ ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর