সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইউএইতে আবু জাফর চৌধুরীর মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৫ ভিজিটর

আব্দুল মান্নান, আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরীর মৃত্যুতে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আজমান উম আল মোমেনীন লেডিস এসোসিয়েশন হলে মরহুমের পরিবারের উদ্যোগে এবং বাংলাদেশ কমিউনিটির সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মরহুম আবু জাফর চৌধুরী বাংলাদেশ সমিতি আবুধাবির সাবেক সভাপতি এবং বাংলাদেশ সমিতি দুবাইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা ও কমিউনিটির উন্নয়নে তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোকপাত করেন কমিউনিটির নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আলহাজ্ব মাহাতাবুর রহমান নাসির সিআইপি,আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, আবু জাফর চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র হৃদরোগ বিশেষজ্ঞ আন্দালিব চৌধুরী,কনিষ্ঠ পুত্র প্রকৌশলী আদনান চৌধুরী, আরশাদ হোসেন হিরো, আহমেদ আলী জাহাঙ্গীর, প্রকৌশলী মোরশেদ, আবু মোহাম্মদ খোরশেদ, আইয়ুব আলী বাবুল সিআইপি, সাইফুদ্দিন আহমেদ, শেখ ফরিদ আহমেদ সিআইপি, প্রকৌশলী আবু নাছের, আলহাজ্ব এম এ বাশার,কাজী মোহাম্মদ আলী, প্রকৌ: আবু হেনা চৌধুরী , আবুল কাশেম,মোঃ মহিউদ্দিন,শিমুল মুস্তাফা সিআইপি, সেলিম চৌধুরী, হাবিবুর রহমান চুনু,আনসারুল হক সিআইপি,আলহাজ্বমোজাহের উল্লাহ মিয়া,হাজী এমদাদ মিয়া, মোহাম্মদ রাজা মল্লিক, সাইফুর রহমান, ব্যাঙ্কার মহিউদ্দিন জামান,নেছার রেজা খান, জসিম মল্লিক সিআইপি, জাফর চৌধুরী, নাছের তালুকদার,আব্দুল আলিম,শওকত আকবর, এস এম শফিকুল ইসলাম, প্রকৌশলী সুবোধ চৌধুরী শিবু , হাজী শফিকুল ইসলাম,মাওলানা আব্দুল কাদের, মো: আজম খান,সাইফুল ইসলাম তালুকদার, মাহবুব হাসান হৃদয় সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, মরহুম জাফর চৌধুরী চাকরির পাশাপাশি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা বৃদ্ধি এবং কমিউনিটির কল্যাণে তার ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আবু জাফর চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র, হৃদরোগ বিশেষজ্ঞ আন্দালিব চৌধুরী তাঁর প্রিয় বাবার মৃত্যুতে স্মৃতিচারণ করেছেন।

তিনি বলেন, তাঁর বাবা শুধু একজন সফল প্রকৌশলীই ছিলেন না, বরং একজন আদর্শ মানুষ, স্নেহশীল পিতা ও নীতিবান অভিভাবক ছিলেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, পরিশ্রম এবং মানবিকতার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, তা আজীবন অনুসরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কমিউনিটির বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর