সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৪১ ভিজিটর

আমিরাত প্রতিনিধি : দেশের সাথে মিল রেখে ঢাকা মঙ্গলবার হতে শিক্ষা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্কুল দুটি হলো আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমাস্হ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল। প্রথম দিন তথা আজ মঙ্গলবারে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন ৫০ জন পরীক্ষার্থী। এর মধ্যে নিয়মিত ৩৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ১২ জন ছিলেন বলে জানালেন উপাধ্যক্ষ ও হল সুপার মিসেস কিরণ আখতার। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ পরীক্ষায় দূতাবাসের পক্ষ থেকে শ্রম কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ খান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

অন্যদিকে উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন ৪৫ জন। পরীক্ষায় অংশ নেন ৪৪ জন। ১ জন অনুপস্থিত ছিলেন বলে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ।

পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জন বিজ্ঞান বিভাগের আর ২১ জন ব্যবসায় শিক্ষা বিভাগের। বাংলাদেশ কনস্যুলেট দুবাইর তত্ত্ববধানে অনুষ্ঠিত পরীক্ষায় কন্স্যুলেটের পক্ষ থেকে কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য উভয় প্রতিষ্ঠানেই ইংরেজি মাধ্যমে পরীক্ষার্খীরা পরীক্ষা দেন।
শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবক ভাল ফলাফলে আশাবাদী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর