সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

উৎসবমুখর পরিবেশে আমিরাত জুড়ে ঈদুল ফিতর উদযাপিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৯৬ ভিজিটর

আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে  শুক্রবার(২০ মার্চ) উদযাপিত হযেছে ঈদুল ফিতর। দেশটিতে ঈদের জামাত সকাল ৬.৩৭ টা হতে ৬.৪৩টার মধ্যে অনুষ্ঠিত হয়। আবুধাবীতে সকাল ৬. ৪৩ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।আবুধাবীর সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে।
এছাড়া ঈদের নামাজ দুবাইতে সকাল ৬.৪০টায়,শারজাহতে সকাল ৬.৩৯ টায় এবং ফুজাইরাতে সকাল ৬.৩৭টায় অনুষ্ঠিত হয়। বাকী অঞ্চলে সকাল ৬.৩৭ টা হতে ৬.৪০ টায় অনুষ্ঠিত হয়।
বর্তমান পরিস্থিতিতে এবারে কোন ঈদগাহে বা খোলা জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নি। ঈদের নামাজ সমগ্র আমিরাত জুড়ে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসীরা ভোর সকালে ঈদের নামাজে সামিল হতে ছুটে গেছেন নিকটস্হ মসজিদে। ঈদের নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে, দেখা করে, বিভিন্ন মাধ্যমে যোগাযোগের মাধ্যমে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন সবাই প্রবাসীরা।
দেশের ন্যায় প্রবাসে ঈদের আনন্দে কিছুটা ঘাটতি মিললেও আমিরাতে ঈদ উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে ৩/৪দিনের ছুটি হওয়ায় প্রবাসীদের মাঝে বিরাজ করছে উৎসব মূখর পরিবেশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর