সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আবুধাবীতে বাংলাদেশ মহিলা সমিতির জাঁকজমক বসন্ত উৎসব 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: বাংলাদেশ মহিলা সমিতির বসন্ত উৎসব ও বনভোজন আবুধাবির বাহিয়ার একটি রিসোর্টে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারী ২০২৬) দিন ব্যাপী এ অনুষ্ঠানে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ, রাষ্ট্রদূত পত্নী মহিলা সমিতির সভাপতি মিসেস রুম্মান আহমেদ, দূতাবাসের ডিসিএম মিসেস শাহনাজ আকতার রানু, দূতাবাসের  কাউন্সিলার ও লেবার কাউন্সিলর, দূতাবাসের উর্ধ্বত্বন কর্মকর্তা কর্মচারীসহ, মহিলা সমিতির সহ সভাপতি মিসেস নাজনীন এজাজ, সাধারন সম্পাদক মিসেস নওরীনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ করে বিমানের রিজওনাল ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন,জনতা ব্যাংকের ম্যানেজার রেজাউল হকসহ আবুধাবিতে কর্মরত প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন ভুইয়া, প্রকৌশলী ইজাজ কলিম,প্রকৌশলী হামিদুল হক, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হাসান, সিআইপি ওমর ফারুক প্রমুখের উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল- দেশীয় খানা পিনা, পিঠাপুলি, কাপল ফ্যাশন শো, লেডিস ফ্যাশন শো, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।
অনুস্ঠানে বাচ্চাদেরসহ বিভিন্ন পর্বের খেলাধুলা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

রাষ্ট্রদূত তারেক আহমদ প্রাণবন্ত এ আয়োজনে মহিলা সমিতির সকল সদস্যদের ধন্যবাদ জানান। বিভিন্ন পর্বে বিজয়ীদের হাতে পুরুষ্কার বিতরন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর