শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মাহদী আমিন ২০২৬ সালেও নারীরা কেন শ্বশুরবাড়িতে নিরাপদ নয়? মাদক কারবারিদের সাথে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত: সেলিম ভূঁইয়া হোতাপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: ওসির কাছে স্মারকলিপি পেশ পলাতক ড্রাইভার মাসুদের সন্ধান চান আবুধাবি প্রবাসী সিআইপি ওসমান গণি আলমগীর মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন রাজা হ্যারি কেইন ভারতবর্ষের আদি অন্ত ও অখন্ড ভারতের দ্বিবাস্বপ্ন ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে ফটিকছড়ির যুবকের রহস্যজনক মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের আবুধাবিতে হিজরি ১৪৪৮ নববর্ষকে স্বাগত জানিয়ে নাতে মোস্তফা মাহফিল

আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মরহুমার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আল-আইনের আল খায়ের এলাকায় মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই-এর উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা মহিউদ্দিন মুমিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক নুরের নবী চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মোস্তফা খান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠা কালীন সিনি: সহ-সভাপতি মো. নুরুদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম খান; উপদেষ্টা এনামুল হক এনাম, কামরুল হাসান সোহেল, রেজাউল করিম, সাইফুল ইসলাম, নুর হোসেন খোকন ও ওমর ফারুক। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ সবুজ ও জামশেদ আলম; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জুবায়ের; যুগ্ম সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন, নিজাম উদ্দিন, ইসমাইল করিম ভূঁইয়া ও নূর হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামসুল আরিফ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, সহ-সাংগঠনিক সম্পাদক নুরু ছাফা,প্রচার সম্পাদক আবু সালেহ, নির্বাহী সদস্য খোরশেদ আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসী মীরসরাইবাসীরা।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর