সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

আবুধাবিতে বাংলাদেশী ইন্জিনিয়ারস ও আর্কিটেক্টদের সচেতনতা মূলক অনুষ্ঠান

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আমিরাতে অবস্হানরত বাংলাদেশী ইন্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস আবুধাবী ও ইউএই, আইইবি ওভারসীস(IEB- Overseas) আবুধাবী এবং বিইএওয়ার্লড(BEAWORLD)এর যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

রবিবার (৩০নভেম্বর ২০২৫) বিকাল তিনটা হতে মধ্যরাত বারোটা পর্যন্ত আবুধাবির আল বাহিয়া রিসোর্টে আয়োজিত জমকালো এ অনুষ্ঠানে পিঠাপুলি উৎসব, খেলাধুলা, প্রবাসীদের সচেতনামূলক আলোচনা,পুরুস্কার বিতরণী, খানাপিনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাস্ট্রদূত মোহাম্মদ তারেক আহমদ। প্রকৌশলী নিজাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সচেতনতা মূলক আলোচনায় সঞ্চলনা করেন প্রকৌশলী আমজাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের ডিসিএম মিসেস শাহনাজ রানু, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক সিইও মোহাম্মদ কামরুজ্জামান, বিমানের আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন, আমিরাত বিএনপির যুগ্ম আহবায়ক প্রকৌশলী সালাহউদ্দিন, যুগ্ম আহবায়ক হাজী শরাফত আলী, BEAWorld এর সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, NRB Engineers and Architects – Abu Dhabi সভাপতি প্রকৌশলী একেএম নিজাম , আইইবি ইউএই ওভারসিজ চ্যাপ্টার ইন আবুধাবী প্রকৌশলী মোহাম্মদ আলী, প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী মইনুল ইসলাম, প্রকৌশলী আবু এসকান্দর, প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রকৌশলী জাকির হোসেন খান, প্রকৌশলী লুৎফর রহমান, প্রকৌশলী শরিফুল আলম খান, প্রকৌশলী মোরশেদুল ইসলাম প্রমুখ।

বক্তাদের বক্তব্যের মুখ্য বিষয় ছিল আমিরাতে দীর্ঘ দিন ধরে ভিসা বন্ধে সচেতনতা ও করণীয়সমূহ।

আলোচনায় রার্স্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ বলেন, আমিরাতে প্রবাসীরা বড় অনিয়মের সাথে তেমন জড়িত নয় কিন্তু ছোট ছোট অনিয়মগুলো অহরহ করছে। বিধায় এসব অনিয়ম ভিসা পলিসিতে নেয়ামক হিসেবে কাজ করছে।ইমিগ্রেশন ভায়োলেন্স আমাদের দেশের লোকজন অনেক এগিয়ে। ফলে আমিরাত সরকার ভিসা খুলতে দেরী করছে।

তিনি আরো বলেন, আমাদের ঘুরে দাড়াতে হবে কেননা ১২ বছরের অধিক সময় ভিসা বন্ধ।আমাদের অপরাধ প্রবনতার হার না কমানো পর্যন্ত ভিসা খুলার কোন চান্স নেই। অপরাধ হারের ডাটাটা যদি কমাতে পারি তখন আমরা ভিসার ব্যাপারে আশাবাদী হতে পারি।
কোন মানবিক কারণেও অবৈধ কাজ করা থেকে বিরত থাকতে তিনি সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে আমিরাতের সার্বিক কল্যাণ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দেশ ও প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

পরে মুখরোচক দেশীয় খানাপিনা পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী শিল্পীদের নানা পরিবেশনায় অনুষ্ঠান সমাপ্ত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর