শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির ধিরাম ইউনিয়নে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় আরও ৬ জেলায় চালু ফুয়েল পাস চালু ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪ কালিগঞ্জে শ্বশুর ও বউয়ের বেধড়ক মারধরে হাসপাতালে শয্যাশায়ী জামাতা এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন

আবুধাবীতে প্রবাসী ফটিকছড়ি কমিউনিটির ঈদুল ইত্তেহাদ উপলক্ষে মিলনমেলা

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ ভিজিটর

আবুধাবি প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ঈদ আল ইত্তেহাদ উপলক্ষে আবুধাবির কর্ণেশ ফরমাল পার্কে প্রবাসী ফটিকছড়ি কমিউনিটির উদ্যোগে এক মিলন মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুর ১২টা হতে রাত বারোটা পর্যন্ত দেশীয় ক্রীড়া প্রতিযোগিতা,পিঠাপুলি উৎসব, খানাপিনা(দুপুরে মেজবানী এবং রাতে বিয়ের খানা),ফটোশুট আলোচনা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে ব্যবসায়ী মঈন উদ্দিন মউন, ব্যবসায়ী নেচার আহমেদ,ব্যবসায়ী লুৎফর রহমান,
ব্যবসায়ী মোহাম্মদ ইয়াকুব, সমাজকর্মী রবিউল হাছান তালুকদার, ব্যবসায়ী নাসির উদ্দীন নাসির বিশেষ অবদান রেখেছেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আবুধাবির বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আলহাজ্ব আবদুল ওহাব সিআইপি, ব্যবসায়ী আলহাজ্ব মাহাবুব উল আলম,ব্যবসায়ী আবুল কাসেম সিটিকো,রিয়েল এস্টেট ব্যবসায়ী ওসমান গনি, ব্যবসায়ী জাহাঙ্গীর চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ সফি, আমান উল্লাহ চৌধুরী, খোরশেদ তালুকদার, সেলিম উদ্দিন মাহমুদ,মাহমুদর রহমান মান্না দিদারুল আলম বাবু প্রমুখ।

অনুষ্ঠানে পিঠাপুলি, নাস্তা ও খাদ্য স্টলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহম্মদ ইলিয়াস,নাসির উদ্দীন, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ আনাস
প্রমুখ।

আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।সবার সহযোগিতা নিয়ে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরো করার কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পঞ্চাশের অধিক ফ্যামেলীসহ ছেলেমেয়ে ও বিভিন্ন পেশার প্রায় তিন শতাধিক প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্হলটি যেন এক টুকরা ফটিকছড়িতে পরিণত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর