সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশের বার্ষিক ফ্যামিলি ডে ও মেজবানি উৎসব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ঈদ আল ইত্তেহাদের প্রাক্কালে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে আবুধাবিতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ, আবুধাবি-আয়োজিত বার্ষিক ফ্যামিলি ডে, গেট-টুগেদার ও ঐতিহ্যবাহী মেজবানি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১ ডিসেম্বর ২০২৫ তারিখ) আবুধাবির আল রাহবা এন্টারটেইনমেন্ট স্পোর্টস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাত থেকে আগত পাঁচ শতাধিক প্রকৌশলী, স্থপতি, কূটনীতিক, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষক, ব্যাংকার ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ তাঁদের পরিবারসহ অংশগ্রহণ করেন। এতে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির এক অসাধারণ মিলনমেলায়।

দিবারাত্রির এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন আকর্ষণীয় ও ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা। এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা পর্ব। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আফজাল হোসেন এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি প্রকৌশলী ইজাজ কলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দূতাবাসের উপ-মিশন প্রধান মিসেস শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন এবং সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা এবং সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের মর্যাদা ও সংহতি রক্ষায় প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনয় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান এবং প্রকৌশলী হামিদুল হকের নেতৃত্বে একদল উদ্যমী তরুণ প্রকৌশলী।

আলোচনা পর্ব শেষে অতিথিরা ঐতিহ্যবাহী মেজবানি ভোজে অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে প্রবাসী বিভিন্ন মঞ্চের শিল্পীরা গান, আবৃত্তি ও অন্যান্য পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। সবশেষে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর