শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

মিরপুর অগ্নিকান্ডে তারেক রহমানের শোক প্রকাশ, চান দায়ীদের জবাবদিহি

  • আপডেট টাইম : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ ভিজিটর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান/ ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে পোশাককারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে দায়ীদের জবাবদিহির জন্য কর্তৃপক্ষকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ শোক প্রকাশ করেন। পাশাপাশি নিহতদের আত্মার চিরশান্তি এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক এবং অনেক প্রশ্ন রেখে যায়। কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে। তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, দায়ীদের জবাবদিহি করার জন্য আমি কর্তৃপক্ষকে অবিলম্বে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এ ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানান তারেক রহমান।

মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে মিরপুরের শিয়ালবাড়িতে আগুনের খবর আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।

পরে ১৬ জনের মরদেহ পোশাককারখানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর