রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬২ ভিজিটর

কালিগঞ্জ থেকে সঞ্জয় কান্ত : গাজীপুরের কালিগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) পৌরসভার শ্রমিক কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে পৌর ৪নং ওয়ার্ড মুনসুরপুর এবং পৌর ২নং ওয়ার্ড তুমুলিয়া দল।

খেলায়  ২ নং ওয়ার্ড তুমুলিয়া দল ৩-১ গোলে ৪ নং ওয়ার্ড মুনসুরপুর দলকে পরাজিত করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য এবং গাজীপুর মহাগনর জামায়াতের নায়বে আমির  মোঃ খাইরুল হাসান।

তিনি বলেন, যুবকদের অনলাইন হতে  আসক্তি কমানো এবং মাদকমুক্ত করার লক্ষ্যে এই খেলার আয়োজন করা হয়েছে। এই খেলা ভবিষ্যতে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌরসভা জামায়াত আমির আমিনুল এহসান, মাওলানা আনোয়ার হোসাইন, পৌর সেক্রেটারী আনিসুর রহমান, পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম, ওমর ফারুক, খোরশেদ আলম এবং জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

খেলায় অংশগ্রহণকারীরা বলেন, আমরা খেলতে পেরে আনন্দিত। আগামীতেও যেন খেলার এমন আয়োজন করা হয়। এ সময় খেলার আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর