শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রীর বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা: ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা ডিজিটাল আয়নায় সমাজ: ঘৃণা, নিয়ন্ত্রণ ও বিবেকের সংকট

আবুধাবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে মিলাদ ও আলোচনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ ভিজিটর

আবুধাবি থেকে মোহাম্মদ হাসীব: আবুধাবির ইয়ুরস হোম রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী ও চট্টগ্রাম পটিয়ার হাজী আবদুস ছত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী আবুল বশর এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার(২৮ সেপ্টেম্বর ২০২৮) বাদে মাগরিব আবুধাবির মদীনা জায়েদস্হ তাঁর বাস ভবণে এ মিলাদ মাহফিল ও আলোচনা আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ইয়াকুব আল কাদেরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুস সালাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নু,আ,ম বদরুদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব দিদারুল আলম, আলহাজ্ব মোস্তফা মাহমুদ চৌধুরী, নুর হোসেন সুমন, হালিমা রাজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান আলী প্রমুখ।

মিলাদুন্নবী সা: গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন আল কাদেরী, মাওলানা রমহত উল্লাহ আল কাদেরী প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মমতাজ উদ্দিন আল কাদেরী।

অনুষ্ঠানে বিএনপি ও সমসমনা সংগঠনের নেতৃবৃন্দ, গাউছিয়া কমিটি বাংলাদেশ আবুধাবীর নেতৃবৃন্দসহ আবুধাবিতে কর্মরত চট্টগ্রামের বিশিষ্ঠ প্রবাসী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর