রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৫ জনকে অর্থদন্ড প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুরে  অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৫ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।  বুধবার  দিনব্যাপী গাজীপুর মহানগরের বিলাসপুর, নাওভাঙ্গা, পশ্চিম ভুরুলিয়া, ছায়াতরু  ও বিআইডিসি রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর গাজীপুর জোনাল অফিসের  ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, বুধবার দিনব্যাপী  গাজীপুর মহানগরের বিলাসপুর, নাওভাঙ্গা, পশ্চিম ভুরুলিয়া, ছায়াতরু. মাঝিরখলা ও বিআইডিসি রোড এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৪৫টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের  নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত  রায়হানের নেতৃত্বে এসময় অভিযানে তিতাস গ্যাস গাজীপুর জোনাল অফিসের  ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, ইমার্জেন্সি  শাখার ম্যানেজার শাহ এমদাদ হোসেন, উপসহকারী প্রকৌশলী মনিশংকরসহ তিতাস গ্যাস অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর