বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএস-এর ভাইভা প্রক্রিয়া শুরু, অনলাইনে তথ্য জমা বাধ্যতামূলক আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

সাবেক রাজউক চেয়ারম্যান ছিদ্দিকুরের বিরুদ্ধে মামলা করবে দুদক

  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে এই মামলা করা হবে। মঙ্গলবার ১৬ (সেপ্টেম্বর) সংস্থার প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের মাধ্যমে অজ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৬ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৬৮৫ টাকার সম্পদ অর্জন করেন। এ ছাড়া নিজের নামে খোলা ৩৮টি ব্যাংক হিসাবে ৭৫ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৫২১ টাকা জমা ও ৭৫ কোটি ৬৫ লাখ ২৪ হাজার ৪৩৬ টাকা উত্তোলনসহ মোট ১৫১ কোটি ৩১ লাখ ২১ হাজার ৯৫৭ টাকার অস্বাভাবিক লেনদেন সম্পন্ন করেন।

এছাড়া সিদ্দিকুরের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৩৭ টাকা জমা ও ১৩ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৬৩৭ টাকা উত্তোলনসহ মোট ২৬ কোটি ২৭ লাখ ৫ হাজার ৬৭৪ টাকার লেনদেন হয়েছে। সব মিলিয়ে সিদ্দিকুর ও তার প্রতিষ্ঠানের নামে ১৭৭ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৩১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন চিহ্নিত করেছে দুদক।

দুদকের অভিযোগে বলা হয়, এসব অর্থ-সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তিনি রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং অপরাধে জড়িত।

এ ঘটনায় দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর