শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা ফটিকছড়িতে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ অনুষ্ঠিত ফটিকছড়ির বিবিরহাটে যৌথ অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

আবুধাবিতে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির কাউন্সিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ ভিজিটর

আবুধাবি প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির বার্ষিক কাউন্সিল ও ঈদে মিলাদুন নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) আবুধাবির একটি হল রুমে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আমিরাতের ‘ক’ জোনের আবুধাবি ইলেক্টা শাখার বার্ষিক কাউন্সিল, ঈদে মিলাদুন নবী (সঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল এবং চন্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।

 

সংঠনের সভাপতি দিদারুল আলম বাবু এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন- কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এখলাছ উদ্দিন, যুগ্ন সম্পাদক মোহাম্মদ মইনুল হোসেন এবং শফিউল আজম । এতে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য- মাহাবুল আলম শাহ, সম্মানিত অতিথি ছিলেন- শাখার ক জোনের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল আলম আবু এবং খ জোনের সমন্বয়ক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহনেওয়াজ সিদ্দিকী, মোহাম্মদ ওসমান গনী, সৈয়দ লুৎফর রহমান, রবিউল হাসান তালুকদার, ওবায়দুল আকবর এবং সহ সভাপতি মাহমুদুর রহমান। অনুষ্ঠানে ঈদে মিলাদুন নবী (সঃ) এর উপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন মাওলানা আবু বকর।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মোহাম্মদ এনাজ এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইমতিয়াজ উদ্দিন, ইমাম হোসেন, এমদাদ হোসেন, রিকন, সাকিব, মঞ্জু, দিদার, হাসান, রকি, মানিক, সোহেল পারভেজ এবং সাংগঠনিক কার্যক্রমের উপর বক্তব্য রাখেন- মোহাম্মদ ইয়াসিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলোয়াত করে শোনান- মোহাম্মদ সাজ্জাদ হোসেন, নাতে রাসূল (সঃ) পরিবেশন করেন রবিউল হোসেন জিহান, মাইজভান্ডারি কালাম পরিবেশন করেন নাহিদ হাসান এবং মাইজভান্ডারি শাজারা পরিবেশন করেন মোহাম্মদ সেকান্দর।

 

সবশেষে মিলাদ কিয়াম ও মুসলিম উম্মাহর ইহকাল ও পরকালীন সার্বিক কল্যান কামনা করে দোয়া মোনাজাত করেন মোহাম্মদ মাহফুজ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর