সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আবুধাবিতে গোল্ডেন গ্রুপ এর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৭ ভিজিটর

আবুধাবি থেকে মোহাম্মদ হাসীব : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গোল্ডেন গ্রুপ অব কোম্পানিজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

গত রবিবার (৭ সেপ্টেম্বর) আবুধাবিস্থ কোম্পানির কার্যালয় ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মফজল আহমদ সওদাগর এবং অনুষ্ঠান পরিচালনা করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহমুদ আজম খান সি আই পি, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ মাহবুবুল আলম, আল নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আ ন ম বদর উদ্দিন, কোম্পানির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আনাস, ম্যানেজার মোহাম্মদ হারুন, বিশিষ্ঠ ব্যবসায়ী জাহাঙ্গীর উদ্দিন চৌধুরী, মাওলানা মোহাম্মদ সরোয়ার, দিদারুল আলম বাবু, নাসির তালুকদার, মহিউদ্দিন মহিন, নাসির উদ্দিন এবং ব্যবসায়ী রবিউল হাসান তালুকদারসহ আবুধাবির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলোয়াত ও নাতে রাসূল (সঃ) পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদেরী। পরে ঈদে মিলাদুন নবী (সঃ) এর উপর তাৎপর্যপূর্ণ আলোচনা ও মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর সার্বিক কল্যান কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু বকর আল কাদেরী।.

অনুষ্ঠানের সভাপতি গোল্ডেন গ্রুপের কর্ণধার বিশিষ্ট দানবীর আলহাজ্ব মফজ্ল আহমদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সবার দোয়া কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর